ইক্রোসফট বাংলাদেশ, নেপাল, ভুটান এবং লাওসের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন সোনিয়া বশির কবির। এর আগে তিনি মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিশ্রুতিময় ও বহুমুখী এ ভূমিকায় আগামী দিনগুলোয় সোনিয়া বশির কবির ওই চারটি দেশে মাইক্রোসফটের ডিজিটাল ট্রান্সফরমেশনের লক্ষ্যপূরণ সংক্রান্ত ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন। ডিজিটাল ট্রান্সফরমেশনের মূল লক্ষ্য হল লোকবল, তথ্য ও পদ্ধতিকে একত্রীকরণের মাধ্যমে গ্রাহকদের জন্য মানোন্নয়ন ও ডিজিটাল জগতে প্রতিযোগিতায় এগিয়ে থাকা। তিনি এ দায়িত্ব পালনকালে সরকারি, বেসরকারি ও পার্টনার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আসন্ন প্রযুক্তি বিপ্লব সংক্রান্ত অবকাঠামোভিত্তিক কাজ করবেন। ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ, ভুটান, নেপাল ও লাওসের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৭.১%, ৬.৯%, ৬.৯% ও ৬.৫%। জিডিপি প্রবৃদ্ধির পাশাপাশি প্রগতিশীল উৎপাদনকারী খাত স্থানীয় অর্থনীতি অনেকাংশে উন্নতির পথে অগ্রসর হতে পেরেছে, যা আরও বেশি মানুষের মধ্যে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করছে। নতুন দায়িত্ব নেয়ার পর সোনিয়া বশির কবির বলেন, ‘কয়েকটি দেশের যে নতুন দায়িত্ব আমি পেয়েছি তা নিয়ে আমি সত্যিই সম্মানিতবোধ করছি এবং ডিজিটাল ট্রান্সফরমেশনের যাত্রা নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত। প্রতিটি মানুষ ও প্রতিষ্ঠানগুলো যেন ইন্টেলিজেন্ট ক্লাউড ও ইন্টেলিজেন্ট নতুন প্রান্তের সুযোগ গ্রহণ করতে পারে, সে লক্ষ্য নিয়ে কাজ করব।’