ভিডিও নির্মাতাদের জন্য অ্যাপ আনল ফেইসবুক - Tech Tushar

Breaking

Sunday, November 19, 2017

ভিডিও নির্মাতাদের জন্য অ্যাপ আনল ফেইসবুক



ভিডিও নির্মাতাদের জন্য ‘ফেইসবুক ক্রিয়েটর’ অ্যাপ এনেছে ফেইসবুক। অ্যাপটিতে ভিডিও স্ট্রিমিংয়ের জন্য লাইভ ক্রিয়েটিভ কিট, ভিডিওতে সূচনা বা শেষের বক্তব্য যুক্ত করা যাবে।

ফলে আগের তুলনায় আরো সহজে মানসম্পন্ন ভিডিও তৈরির পাশাপাশি বন্ধুদের সঙ্গে লাইভ ভিডিও বিনিময় করা যাবে। অ্যাপটিতে ফেইসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে আসা বার্তাগুলোর জন্য আলাদা ইনবক্স তৈরির সুযোগ মিলবে। দর্শকদের মন্তব্য জানতে ইনসাইট নামে একটি ফিচারও রয়েছে অ্যাপটিতে। প্রাথমিকভাবে আইওএস ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহারের সুযোগ পাবে। কয়েক মাসের মধ্যেই অ্যাপটির অ্যানড্রয়েড সংস্করণও উন্মুক্ত হবে।